স্টাফ রিপোর্টার
৫ মার্চ ২০১৯, ৩:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে উইলিয়ামসনের ২০০ করে ইতিহাস


নিউজ ট্রেইলারঃ বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ব্যাটিং পেয়েছেন মাত্র এক ইনিংসে। খেলেছেন ২০০ রানের অপরাজিত ইনিংস, এতেই গড়েছেন ইতিহাস।

ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির ইনিংসটি উইলিয়ামসনকে এনে দিয়েছে নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে ৯০০ রেটিং পাওয়ার সম্মান। র‍্যাংকিংয়ের দ্বিতীয় অবস্থানে থাকা উইলিয়ামসনের রেটিং পয়েন্ট এখন ৯১৫।

যথারীতি টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে সবার ওপরে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তবে ভারতের অধিনায়কের চেয়ে মাত্র ৭ পয়েন্ট পিছিয়ে উইলিয়ামসন। কোহলির ৯২২ রেটিং টপকে শীর্ষে উঠতে কিউই অধিনায়কের হাতে রয়েছে আরও ২টি ম্যাচ। যেখানে নিকট ভবিষ্যতে কোনো টেস্ট ম্যাচ নেই কোহলির।

তাই অস্বাভাবিক কিছু না ঘটলে বাংলাদেশের বিপক্ষে সিরিজের মধ্যেই র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে যাবেন ২৮ বছর বয়সী কেন উইলিয়ামসন। আরেকটু কাছে যাবেন ১৯৪৮ সালে ডন ব্র্যাডম্যানের করা ইতিহাস সর্বোচ্চ ৯৬১ রেটিং পয়েন্টের।

ব্র্যাডম্যানের এই ইতিহাস সেরা রেটিংয়ের খুব কাছে গিয়েছিলেন সাবেক অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। ২০১৭ সালের ডিসেম্বরে তিনি পেয়েছিলেন ৯৪৭ রেটিং পয়েন্ট। মনে হচ্ছিলো সহসাই ব্র্যাডম্যানের রেকর্ড নিজের করে নেবেন তিনি। কিন্তু বল টেম্পারিংয়ের দায়ে ১ বছরের নিষেধাজ্ঞা ভোগ করে স্মিথ হারিয়েছেন ৯০ রেটিং পয়েন্ট। ৮৫৭ রেটিং নিয়ে তিনি নেমে গিয়েছেন র‍্যাংকিংয়ের চতুর্থ স্থানে।

এদিকে নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৯০০ রেটিংয়ের রেকর্ড গড়েছেন উইলিয়ামসন। তার আগে কিউইদের পক্ষে সর্বোচ্চ রেটিংয়ের রেকর্ডটা ছিলো রস টেলরের দখলে। ২০১৩ সালের ডিসেম্বরে তিনি পেয়েছিলেন ৮৭১ রেটিং।

এছাড়া ব্যাটিং, বোলিং বা অলরাউন্ডার তিন বিভাগ মিলিয়ে মাত্র দ্বিতীয় কিউই ক্রিকেটার হিসেবে ৯০০ রেটিং অর্জন করেছেন নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক। ১৯৮৫ সালের ডিসেম্বরে কিংবদন্তি রিচার্ড হ্যাডলি বোলিং র‍্যাংকিংয়ে ৯০৯ রেটিং পেয়েছিলেন। তাকে ছাড়িয়ে উইলিয়ামসনের বর্তমান রেটিং ৯১৫।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১০

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১১

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১২

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৬

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৭

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৮

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৯

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

২০