News Editor
৯ ডিসেম্বর ২০২৫, ৯:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সিইসি

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতির খাসকামরায় তারা একান্ত বৈঠকে বসেন।

দুপুর ২টার আগে ইসি থেকে সরাসরি সুপ্রিম কোর্টে আসেন সিইসি। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সিইসিরা। তবে আজ সিইসি একাই এসেছেন তার সচিবকে নিয়ে।

জানা গেছে, সীমানাসংক্রান্ত মামলা ছাড়াও তফসিল ঘোষণার পর কোনো রিট যাতে নির্বাচনী কাজকে বাধাগ্রস্ত না করতে পারে সেসব বিষয়ে বৈঠকে কথা হবে। কথা হবে নির্বাচন পরিচালনার সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের বিষয় নিয়েও।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং তা প্রচারের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে রেকর্ড করা হবে।

dhakapost

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্তের মধ্যে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করছেন প্রধান নির্বাচন কমিশনার।

বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাতের কথা রয়েছে, এরপরই তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে।

ইতোমধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে প্রস্তুতি অবহিত করার পাশাপাশি সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে এসেছে পুরো কমিশন।
ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের জন্য চলতি সপ্তাহের মধ্যে তফসিল দেওয়ার কথা রয়েছে।

এমন পরিস্থিতির মধ্যে ভোট সামনে রেখে নানা ধরনের আইনি জটিলতা ও সহায়তার বিষয়ে মঙ্গলবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করছেন প্রধান নির্বাচন কমিশনার। সাক্ষাতের জন্য দুপুর সোয়া ১টায় নির্বাচন ভবন থেকে বের হন সিইসি।

সীমানা নির্ধারণ সংক্রান্ত রিট ও প্রতীক বরাদ্দের পর প্রার্থিতা ফিরে পাওয়া নিয়ে আদালতের দ্বারস্থ হন অনেকে, এসব বিষয়ে
আলোচনা হতে পারে বৈঠকে।

সবশেষ সিইসিও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের রেওয়াজ বজায় রেখেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০