Hamidul Haque
১২ মে ২০২৫, ৫:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ট্রাক, নিহত ১

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চায়ের দোকানে ঢুকে পড়ে একটি ট্রাক। এতে ট্রাকের নিচে চাপা পড়ে সাইদুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার বিকাল ৫টার দিকে উপজেলার মানকোন ইউনিয়নের রায়ধোরা পূর্বপাড়া ব্রিজ সংলগ্ন মুক্তাগাছা-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাইদুল উপজেলার রায়ধোরা পূর্বপাড়া এলাকার মৃত ওয়াহেদ আলী হাজীর ছেলে। আহত সোহেল একই এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকালে রায়ধোরা পূর্বপাড়া ব্রিজ সংলগ্ন চায়ের দোকানে যান সাইদুল ও সোহেল। সেখানে বসে চা পান করছিলেন তারা। এ সময় হঠাৎ দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে সাইদুল ও সোহেল চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান সাইদুল।

মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও এর চালককে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১১

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১২

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৩

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১৪

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১৫

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১৬

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৭

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৮

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৯

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

২০