News Editor
২ ডিসেম্বর ২০২৫, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজ এলাকায় নির্বাচনী প্রচারণায় সালাহউদ্দিন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজ এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) চকরিয়ার খুটাখালীতে পীর আবদুল হাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। এরপর নিজের স্ত্রী, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি খুটাখালী ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করেন।

পরবর্তীতে খুটাখালী ইউনিয়নের হাজী পাড়া, স্কুল পাড়া, মুসলিম বাজার, উত্তর মেধা কচ্ছপিয়া ডুলাহাজারা, ফাঁসিয়াখালীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপির এই অন্যতম শীর্ষ নেতা।

সন্ধ্যায় ফাঁসিয়াখালী হাইস্কুল মাঠে জনসভায় বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষের আস্থার প্রতীক ধানের শীষ। জনগণ বিপুল ভোটে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করবে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের কাজ করে যেতে হবে।

বক্তব্য শেষে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় তিনি নিজেই মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে তিনি বলেন, আমার নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করছি।

এর আগে পাঁচ দিনের সফরে সালাহউদ্দিন আহমদ সকাল ১০টায় ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।

সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম স্বাক্ষরিত এক সফরসূচি অনুযায়ী, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তিনি নিজের নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় বিরামহীন প্রচারণা চালাবেন।ltw

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১১

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১২

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৩

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১৪

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১৫

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১৬

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৭

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৮

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৯

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

২০