নিউজ ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক: জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠান সব টেলিভিশন চ্যানেল ও অনলাইন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

ওই পোস্টে বলা হয়েছে, আমরা দেশের সকল টেলিভিশন ও অনলাইন মিডিয়াকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার আহ্বান জানাচ্ছি। দেশের প্রতিটি মানুষ—যেখানেই থাকুন না কেন, ঘরে, পথে, দোকানে, কারখানায়, মাঠে কিংবা খেলার প্রাঙ্গণে—এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন।

এতে আরো বলা হয়, রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত ভিন্নতা থাকলেও আমরা সবাই এক ও অভিন্ন জাতি। এটি আমাদের একতার শক্তি অনুভবের এবং গৌরব ও আশার এই ঐতিহাসিক দিন উদযাপনের সময়।

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠানটি আগামী শুক্রবার বিকাল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

গত বছর আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। প্রথম ধাপে গঠন করা ছয়টি সংস্কার কমিশনের (সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন) সংস্কার প্রস্তাবগুলো নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্বে ৩৩টি ও দ্বিতীয় পর্বে ৩০টি দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্য কমিশন। গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে দুই পর্বের আলোচনায় ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১০

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১২

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৩

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৪

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৫

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৬

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১৭

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৯

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

২০