Hamidul Haque
২৯ মে ২০২৫, ৪:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণের স্বপ্ন-আকাঙ্ক্ষা পূরণে কঠোর পরিশ্রম করছি: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য কঠোর পরিশ্রম করছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, সরকার ন্যায়বিচার, সমতা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে এবং সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য কাজ করছে।

বৃহস্পতিবার (২৯ মে) জাপানের টোকিওতে নিক্কেই ফোরাম:৩০তম ফিউচার অব এশিয়া সম্মেলন-২০২৫ এ ‘এশিয়ার চ্যালেঞ্জসমূহ এক অস্থির বিশ্ব’ শীর্ষক বিষয়ে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে এবং এর ধারাবাহিকতায় তার সরকার দায়িত্ব নিয়েছে।

তিনি বলেন, দেশে নানান চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তায় অবদান রাখছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করছে। মিয়ানমারে নিপীড়নের শিকার লাখ লাখ রোহিঙ্গাকে শুধু মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। প্রযুক্তির অগ্রগতি বহু প্রতিশ্রুতি দিলেও একই সঙ্গে নতুন নৈতিক চ্যালেঞ্জও আসছে।

বাণিজ্যিক বিধিনিষেধ বাড়ায় মুক্তবাণিজ্য ব্যবস্থা হুমকির মুখে পড়ছে। সমাজের ভেতরে ও রাষ্ট্রগুলোর মধ্যেও অর্থনৈতিক বৈষম্য বাড়ছে। বিশ্বজুড়ে আস্থার সংকট তৈরি হচ্ছে—রাষ্ট্রগুলোর মধ্যে, সমাজের ভেতরে, এমনকি নাগরিক ও প্রতিষ্ঠানের মধ্যেও।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আমরা এমন বিভাজন, অসন্তোষ এবং অস্থিরতা বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ায় দেখেছি, যা রাজনৈতিক পরিবর্তনের দিকে নিয়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১১

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১২

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৩

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১৪

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১৫

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১৬

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৭

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৮

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৯

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

২০