নিউজ ডেস্ক
২৩ ফেব্রুয়ারী ২০২৫, ৯:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রদের বাইরেও আসছে নতুন রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া রাজনৈতিক দলের বাইরেও আরো একটি রাজনৈতিক দল ঘোষণা আসছে। সাবেক সেনা কর্মকর্তাদের একাংশের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি চলছে।

এই দলে সাবেক সেনা কর্মকর্তারা ছাড়াও আধাসামরিক, ব্যবসায়ী, সুধীসমাজের প্রতিনিধি, সাবেক আমলা, বিভিন্ন রাজনৈতিক দলের বঞ্চিত নেতা ও পেশাজীবীরা যোগ দেবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন।

দলটি গঠনে নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল।

সম্ভাব্য নতুন এই দলটির নাম এখনও ঠিক হয়নি। দলের স্লোগান নিয়েও কাজ চলছে।

দলের সাংগঠনিক ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সম্পাদক পদে রয়েছেন মেজর জেনারেল (অব.) ইবনে ফজল সায়েখুজ্জামান।

সহসম্পাদক পদে রয়েছেন, মেজার (অব.) দেলোয়ার হোসেন খান ও জাতীয় পার্টির সাবেক নেতা নুরুল কাদের সোহেল।]

রাজনৈতিক দলটি গঠনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সততা ও নিরপেক্ষতা আছে এমন আমলা, রাজনীতিবিদ, সামরিক বাহিনীর সাবেক সদস্য, ব্যবসায়ী, সুধী ব্যক্তিদের নিয়ে দল গঠন করতে চায় তারা। তাদের উদ্দেশ্য, দলটি থেকে প্রতিনিধিত্বমূলকভাবে ১০-১৫ জনকে সংসদে প্রতিনিধিত্ব করতে পাঠানো। যাতে তারা সেখানে প্রাথমিক পরিকর্তন আনতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০