নিউজ ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক: চলতি বছরে কবে পবিত্র রমজান মাস শুরু হবে, সেই বিষয়ে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত প্রতিষ্ঠান এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। সংস্থাটি বলেছে, এ বছর পবিত্র রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যেতে পারে।

সেই হিসেবে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি। আর রমজান মাস ৩০ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এক ভিডিওতে জ্যোতির্বিজ্ঞানের গণনা কৌশল ব্যবহার করে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য এই তারিখ প্রকাশ করেছেন।

আল জারওয়ান বলেন, ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি দেখা যেতে পারে। যদিও সেদিন সন্ধ্যায় চাঁদ দেখার পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে।

তিনি বলেছেন, রমজান ৩০ দিন পূর্ণ হলে সংযুক্ত আরব আমিরাতের অনুমোদিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী রোজার ৩০তম দিনটিও ঈদের ছুটিতে যুক্ত হবে। এর মানে, বাসিন্দারা বৃহস্পতিবার ১৯ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত চার দিনের সাপ্তাহিক ছুটি পেতে পারেন এবং এরপর সোমবার থেকে কাজকর্ম শুরু হবে।

ঈদুল ফিতর হলো ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব, যা ফজরের ঈদের নামাজ দিয়ে শুরু হয়। এরপর পরিবারিক সমাবেশ, দান–সদকা ও সামাজিক উদ্‌যাপনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

পূর্বাভাস অনুযায়ী, সবকিছু মিললে ২০২৬ সালে শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদুল ফিতর ২০ মার্চ (শুক্রবার) পড়বে। তবে চাঁদ দেখা কমিটি তার কাছাকাছি সময়ে মুসলিমদের বৃহত্তম এই ধর্মীয় উৎসবের চূড়ান্ত ঘোষণা দেবে।

সূত্র: গালফ নিউজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

১৩

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৪

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৫

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৬

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৭

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৮

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৯

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

২০