News Editor
২ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমিনুল ইসলাম বুলবুল বিসিবি নির্বাচন অংশ নিচ্ছেন

মাস তিনেক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। তখন লম্বা সময় বোর্ডে থাকার পরিকল্পনা ছিল না তার। তবে এবার সিদ্ধান্ত পরিবর্তন করলেন। বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক পদে লড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

আজ সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় বুলবুল স্টেডিয়ামের অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন। এই সময়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবিতে নির্বাচন করার কথা জানান তিনি। বুলবুল বলেন, ‘আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই।’

আগামী ৪ অক্টোবর হতে পারে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব। আমরা একটা সঠিক নির্বাচন করব। এখানে সভাপতি নির্বাচন হয় না, এখানে পরিচালকদের নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব।’

বিসিবিতে আসার আগে লম্বা সময় আইসিসিতে কাজ করেছেন বুলবুল। সেই অভিজ্ঞতা কাজে লাগাতেই দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হন তিনি। তবে আন্তর্বতী সময়ে দায়িত্ব নিয়েছিলেন সাময়িক সময়ের জন্য। একাধিকবার নিজেই বলেছিলেন, অল্প সময়ের জন্য বোর্ডে এসেছেন তিনি।

তবে বিসিবিতে এই কয়েক মাস কাজ করার পর মানসিকতা বদলেছে বুলবুলের। গত কয়েক দিন ধরেই তার এক বক্তব্য ঘিরে গুঞ্জন ছিল, বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি। সেটাই সত্যি হতে যাচ্ছে।

গত ২৮ আগস্ট বিসিবি সভাপতি বুলবুল বলেছিলেন, ‘আমার ব্যক্তিগত যে ইচ্ছা… দেখুন আমি এখানে হঠাৎ করে এসেছি এবং একটা দায়িত্ব নিয়ে এসেছি। আমার পার্মানেন্ট সব কিছু ছিল (আইসিসিতে)। সব ছেড়ে এসেছি দেশের জন্য। সে কাজ যতদিন করা সম্ভব করলাম। পরবর্তীতে, সেখানে আমার হাত নেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০